শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ১২:৫৫ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ১২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: [২] রোববার রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি রামদা, সুইজগিয়ার, স্ক্রু ড্রাইভার এবং একটি সেলাই রেঞ্চ উদ্ধার করা হয়েছে।

[৩] গ্রেফতাররা হলো গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার রওশন সড়ক এলাকার জনৈক স্বাধীনের বাড়ীর ভাড়াটিয়া মৃত হাবিবের ছেলে রাসেল ইসলাম (২৫), টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা সাতাইশ এলাকার জনৈক মিজানের বাড়ীর ভাড়াটিয়া দেলোয়ার মন্ডলের ছেলে রাজু মন্ডল ওরফে সাজ মন্ডল (২১) ও মেট্রোপলিটন গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকার আব্দুর রহমানের ছেলে মো: রাসেল (২৬)।

[৪] মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সাফায়েত ওসমান এবং এসএসআই মো: রিয়াজ উদ্দিন শরীফপুর সোন্ডা আনু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেন। তাদের সহযোগী আরো ৪/৫জন দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়