শিরোনাম
◈ ইয়েমেনে নতুন করে সংঘাত, হুথিদের সঙ্গে লড়াইয়ে ৮ সেনাসহ নিহত ১১ ◈ টেস্ট টো‌য়ে‌ন্টি না‌মে নতুন ফরম‌্যাট আস‌ছে ক্রিকেটে, একই দলে খেলবেন ছেলে-মেয়েরা ◈ কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ও আহত বেশ কয়েকজন ◈ নেপালের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দলের কোচ হলেন পা‌কিস্তা‌নের মিসবাহ উল হক ◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুর জাহিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আরিফুর রহমান: [২] মাদারীপুর কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের জাহিদ মীর কে নির্মম ভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

[৩] সোমবার (২৩নভেম্বর) মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিগ্রাম ইউনিয়নের ঘুনিয়ারকুল এলাকার সর্বস্তরের জনগণ ব্যানার, পোস্টার নিয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

[৪] এসময় মানববন্ধনে বক্তারা বলেন জাহিদ মীর কে নির্মম ভাবে হত্যা হরে খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নিহতের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। খুনের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

[৫] এ সময় একাত্মতা ঘোষণা করে কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর ফারুক বলেন, আমি আসা করি মাদারীপুর জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেপ্তারের মাধ্যমে এই হত্যার বিচার করে জনগণর মাঝে আস্তা ফিরিয়ে আনবে।

[৬] উল্লেখ গত ১৪নভেম্বর রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জের ধরে মো. জাহিদ মীর কে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বালীগ্রাম এলাকার ঘুঙ্গিয়াকুল গ্রামের মজিবর মীরের ছেলে জাহিদ মীরের সঙ্গে পার্শ্ববর্তী ঝাউদি এলাকার কালাইমারা গ্রামের ম্যালোয়শিয়া প্রবাসী শহিদুল সওদাগরের ছেলে সাকিবের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ