শিরোনাম
◈ ‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’ : তারেক রহমানের উদ্দেশ্যে নাহিদ ইসলাম ◈ ‌কোচ জিদানের প্রথম ফ্রান্স দলে ৫ নতুন মুখ ◈ ইউনিয়ন বার্লিনের জা‌লে বায়ার্ন মিউনি‌খের ৭ গোল, হ‌্যা‌রি কেইনের রেকর্ড ◈ ইং‌লিশ লি‌গে চেলসিকে উড়ি‌য়ে দি‌লো ব্রেন্টফোর্ড ◈ বাংলাদেশসহ ২১১ সদস্যকে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে উয়েফা-কনকাকাফের চিঠি ◈ রূপপুরের প্রথম ইউনিটের কাজ শেষ, বিশ্ব পারমাণবিক শক্তির জগতে বাংলাদেশ ◈ জামায়াতের নেতৃত্বে ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শুরু ◈ বিদেশে জনশক্তি রপ্তানিতে ঘুরে দাঁড়ানোর আভাস, ১৭ দিনে পাড়ি ৪০ হাজার ৫৯৩ জনের ◈ টানা ৬ ঘণ্টা শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন (ভিডিও)

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

মুহাম্মদ মহিউদ্দিন: [২] রোববার (২২ নভেম্বর) গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।

[৩] সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুড়কা বেলতলা গ্রামস্থ জনৈক মো. বাদশা শেখ(৪৫),পিতা-মৃত নিজাম উদ্দিন শেখ এর বসত বাড়ির পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাহার নিকট হতে ১৫০ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ও নগদ ২,০০০ টাকা উদ্ধার করা হয়।

[৪] গ্রেফতারকৃত আসামি: ধনঞ্জয় কুমার হালদার(৩২),পিতা-অধীর চন্দ্র হালদার, সাং-ঘুড়কা হালদারপাড়া, থানা-সলঙ্গা, জেলা- সিরাজগঞ্জ ।

[৫] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সরণী ১০ (ক)/৪১ ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

[৬] এ ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

[৭] র‌্যাব-১২ কে তথ্য দিন - মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ