শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৪:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে বললেন পুতিন

রাশিদুল ইসলাম : [২] রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে। তিনি ‘রাশিয়া-১’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।

তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি আহ্বান জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।

পুতিন এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়