শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্যে ‘১৮’ আম্পায়ার-রেফারির তালিকা প্রকাশ

রাহুল রাজ : [২] আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। চার-ছক্কার এই ফরম্যাট পরিচালনা করতে ১৮ জন আম্পায়ার ও ম্যাচ রেফারিকে নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ম্যাচ রেফারি রয়েছেন ৬ জন ও বাকি ১২ জন হচ্ছেন ১ম, ২য়, ৩য় ও ৪র্থ আম্পায়ার।

[৩] ম্যাচ রেফারির ছয়জন হচ্ছেন– সালিম শায়েদ, শওকতুর রহমান চিনু, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, দেবব্রত পাল ও রকিবুল হাসান।

[৪] এছাড়া বাকি ১২জন আম্পায়ার হচ্ছেন- মাসুদুর রহমান মুকুল, মাহফুজুর রহমান লিটু, তানভির আহমেদ, শফিউদ্দিন আহমেদ বাবু, শরফদ্দৌলা ইবনে সৈকত, গাজী সোহেল, মোর্শেদ আলী খান সুমন, আলী আরমান রাজন, মোহাম্মদ সোহরাব হোসেন, আল মোহাম্মদ মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, মোজাহিদুজ্জামান স্বপন।- বিসিবি

[৫] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে যাচ্ছে পাঁচ দল- ফরচুন বরিশাল, বেক্সিমকো ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে এই প্রতিযোগিতার। লিগ পর্বে প্রত্যেক দল একে অন্যের সঙ্গে দুইবার মুখোমুখি হবে, বিরতি থাকবে একদিন করে। এরপর এলিমিনেটর ও দুই কোয়ালিফায়ারের পর ১৮ ডিসেম্বর পর্দা নামবে বিসিবির আয়োজিত কুড়ি ওভারের প্রতিযোগিতাটি।

[৬] একনজরে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ পরিচালনার দায়িত্বে যারা:
ম্যাচ রেফারি : সালিম শায়েদ, শওকতুর রহমান চিনু, আখতার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল, দেবব্রত পাল ও রকিবুল হাসান।
আম্পায়ার : মাসুদুর রহমান মুকুল, মাহফুজুর রহমান লিটু, তানভির আহমেদ, শফিউদ্দিন আহমেদ বাবু, শরফদ্দৌলা ইবনে সৈকত, গাজী সোহেল, মোর্শেদ আলী খান সুমন, আলী আরমান রাজন, মোহাম্মদ সোহরাব হোসেন, আল মোহাম্মদ মনিরুজ্জামান, ইমরান পারভেজ রিপন, মোজাহিদুজ্জামান স্বপন।

  • সর্বশেষ