শিরোনাম
◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের মহেশপুরে ফেন্সিডিলসহ আটক ২

ফিরোজ আহম্মেদ: [২] মাদকদ্রব্য ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
[৩] মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান ২১ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মহেশপুর থানার চৌকশ পুলিশ টিম মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

[৪] এ সময় মহেশ থানাধীন নস্তি গ্রামস্থ বিপুল মোল্লার বাড়ীর সামনে থেকে ১৭০ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ি আটক করা হয়।তারা মহেশপুর উপজেলার বনিকপাড়া গ্রামের শ্রী নন্দলাল দত্তের ছেলে শ্রী সুমন দত্ত (৩০) ও জলিলপুর খানপাড়া গ্রামের অহেদুল খানের ছেলে মিঠু খান (২৮) আটক করে মহেশপুর থানা পুলিশ।

[৫] এই বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ