শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উরুগুয়ে ফুটবল দলের ১৬ জনই কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক : [২] উরুগুয়ের ফুটবল দলের জন্য খুবই দুঃসংবাদ। তাদের ১৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। অ্যাতলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড লুইস সুয়ারেজের পর তারকা ডিফেন্ডার ডিয়েগো গডিনও রয়েছেন এই তালিকায়।

[৩] চলতি সপ্তাহে করোনা আক্রান্ত হওয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা হয়নি বার্সেলোনার সাবেক তারকা সুয়ারেজের। ওই ম্যাচে ২-০ গোলে জয় পায় তিতের শিষ্যরা। এরপরই উরুগুয়ে দলের খেলোয়াড়দের আক্রান্ত হওয়ার সংবাদ সামনে এলো। দলের পক্ষ থেকে নামের তালিকা প্রকাশ করা হয়নি।

[৪] উরুগুয়ের স্বাস্থ্যমন্ত্রী ড্যানিয়েল সালিনাস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমার মনে হয় পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতি রয়েছে। এদিকে দলটির সহকারী কোচ সেলসো ওটেরেও বলেন, আমরা সবাই সচেতন। তবু স্পর্শাতীত।

[৫] গেল সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বে কলোম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর প্রথমবার উরুগুয়ে দলে করোনাভাইরাস হানা দিয়েছিল। ডিফেন্ডার মাতিয়াস ভিনা ছিলেন দলের প্রথম আক্রান্ত ব্যক্তি। যিনি ব্রাজিলিয়ান দল পালমেইরাসের হয়ে খেলেন। ভিনাসহ ওই ক্লাবটির ১৭ জন করোনা আক্রান্ত হয়েছিলেন।- আরটিভি/ গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়