শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মোতাহার খান: [২] গাজীপুরে শ্রীপুরে অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা বাজার এলাকার প্যারাডইজ কারখানার সংলগ্ন স্থান থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

[৩] শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, রবিবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ (রঙ্গীলা বাজার এলাকার প্যারাডইজ কারখানার সংলগ্ন স্থান) গ্রামে অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।

[৪] সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরের কোনো স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে নিহত ব্যাক্তির বাড়ী ময়মনসিংহের ভালুকা উপজেলা এলকায় বলে জানতে পেরেছি। সে অনুযায়ী নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এসে পরিচয় নিশ্চিত করার পর বিস্তারিত জানা যাবে।

[৪] নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়