শিরোনাম
◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৯:০০ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাজাহানপুরে বধু হলো ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী

আবদুল ওহাব: [২] বগুড়ার শাজাহানপুরে বধু হয়েছেন উপজেলার জালশুকা উত্তরপরাড়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রী। বাল্যবিয়েতে ভেস্তে গেছে মেয়েটির লেখাপড়া। ঐ এলাকায় আরও কয়েকটি বাল্যবিয়ে সম্পাদন হয়েছে।

[৩] রোববার (২২ নভেম্বর) এসব তথ্য জানান স্থানীয়রা। ঘটনার বিবরণে তারা জানান, কয়েকদিন আগে জালশুকা পশ্চিম পাড়া গ্রামের মতিয়ার রহমানের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে মীমেকে (১১) অন্য এলাকায় নিয়ে একই গ্রামের হাফিজার রহমানের ছেলে নাঈমের (১৯) সঙ্গে গোপনে বাল্য বিয়ে সম্পন্ন করে উভয় পরিবারের লোকজন। কেউ কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

[৪] এ ঘটনায় বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হককে জানানো হলে, এ ঘটনায় ১৫ নভেম্বর রাতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

[৫] ভ্রাম্যমাণ আদালতের নির্বার্হী মেজিষ্ট্রেট শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আশিক খান বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় এ অপরাধে কনের ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত বর ও কণেকে আলাদা রাখার নির্দেশ দেয়া হয় এবং এ সংক্রান্ত মুচলেকাসহ ছেলের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ