শিরোনাম
◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনেক ঘাম ঝড়িয়ে পেনাল্টি গোলে জিতলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] ব্রæনো ফের্নান্দেসের পেনাল্টি থেকে দুর্বল শট হতাশ করলো। তবে শটটি নেওয়ার আগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওন গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় আবার শট নেওয়ার সুযোগ পেলেন ব্রæনো ফের্নান্দেস। ফিরতি সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি পর্তুগিজ মিডফিল্ডারের। এই গোলেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

[৩] ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জেতা উলে গুনার সুলশারের দল ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে।

[৪] গোলশূন্য প্রথমার্ধে ইউনাইটেডের এগিয়ে যাওয়ার প্রথম ভালো সুযোগটি নষ্ট হয় চতুর্দশ মিনিটে। ফের্নান্দেসের পাসে খুব কাছাকাছি থেকে অঁতনি মার্সিয়ালের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতে বল দখলের লড়াইয়ে ফের্নান্দেসের ট্যাকলে ওয়েস্ট ব্রমউইচের কনর গ্যালাগার পড়ে গেলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। পরে ভিএআরে বদলায় সিদ্ধান্ত।

[৫] ৫৩তম মিনিটে ডি-বক্সে হুয়ান মাতার শট সেমি আজায়ির হাতে লাগলে পেনাল্টি পায় ইউনাইটেড। ফের্নান্দেসের দুর্বল শট ঝাঁপিয়ে পড়ে ফেরান স্যাম জনস্টোন। কিন্তু আগেই গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় ফের স্পট কিক নেন ফের্নান্দেস। পর্তুগিজ মিডফিল্ডার এবার আর হতাশ করেননি। টটেনহ্যামের জয়ে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-০ গোলে জিতে শীর্ষে ওঠা চেলসি ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে দ্বিতীয় স্থানে।- বিডিনিউজ/ গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়