শিরোনাম
◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ০১:০০ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ দিনের মেয়েকে আছাড় মেরে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট: কান্নাকাটি করায় ২৯ দিন বয়সী মেয়েকে আছাড় মেরে হত্যা করেছে তার বাবা বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ভোর ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় মায়ের কোল থেকে শিশুটিকে নিয়ে খাটের ওপর আছাড় মারে বলেছেন শিশুটির মা।

নিহত শিশু মীম উপজেলার মাছিমপুর হাউলিপাড়া এলাকার বাবুল ওরফে শহিদুল্লাহর ছেলে কামাল হোসেনের মেয়ে।

রূপগঞ্জ থানার ভুলতা ফাড়ির পরিদর্শক আনিচুর রহমান জানান, হত্যার খবরে দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

“শিশুর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”

কামাল হোসেন মেয়ে জন্ম হওয়ায় ক্ষুব্ধ ছিলেন উল্লেখ করে শিশুটির মা খাদিজা বেগম জানান, বিয়ের পর থেকে তার স্বামী কামাল হোসেন কোনো কাজ কর্ম করে না। তবে মাঝে মাঝে একটি রেস্তোরাঁয় অস্থায়ীভাবে কাজ করেন কামাল।

“মীম জন্মের আগে থেকে কামাল ছেলে সন্তানের প্রত্যাশা করেছিল। মেয়ে সন্তান জন্ম নেওয়ার পর থেকে কামাল তার ওপর নির্যাতন করে আসছিল।”

শনিবার ভোরে শিশু মীম তার মা খাদিজার কোলে কাঁদছি। এ সময় কামাল এ কান্নার শব্দে তার সঙ্গে রাগারাগি শুরু করেন। এক পর্যায়ে কামাল ক্ষিপ্ত হয়ে শিশু মীমকে তার কোল নিয়ে ছিনিয়ে নিয়ে খাটে আছড়ে হত্যা করে পালিয়ে যান বলেন তিনি।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, ছেলে সন্তান না হওয়ায় ক্ষিপ্ত ছিলেন বাবা কামাল হোসেন। এ কারণে তিনি ওই শিশুকে আছড়ে হত্যা করেছেন।

এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। অভিযুক্ত বাবা কামাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেন তিনি।

  • সর্বশেষ