শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অপহরণের সাথে জড়িত সন্দেহে কথিত সাংবাদিকসহ গ্রেপ্তার ৩

গাজীপুর প্রতিনিধি: [২] গাজীপুরে আব্দুল সালাম নামে এক ভ্যান চালককে কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক কথিত সাংবাদিকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] শনিবার ভোরে মেট্রোপলিটন কোনাবাড়ি থানার আমবাগ উত্তরপাড়ার জিৈনক আলাল মিয়ার বাড়িতে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

[৪] গ্রেফতারকৃতরা হলো গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানাধীন আমবাগ উত্তর পাড়া এলাকার আলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৮), একই এলাকার মতিউর রহমানের ছেলে রবিউল ইসলাম রুবেল (৩২) ও ঢাকা উত্তরের উত্তর খান ময়নারটেক এলাকার আরিফ মিয়ার ছেলে (আইপি টিভি মুক্তমন এর কথিত সাংবাদিক) আবিদ রাসেল (৩২)।

[৫] গাজীপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন জানান, গত ১৮ নভেম্বর রাতে ভিকটিম আব্দুস সালাম (৪০) নামে এক ভ্যান চালককে কৌশলে অপহরণ করে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানাধীন আমবাগ উত্তরপাড়া এলাকার আলাল মিয়ার বাড়িতে লুকিয়ে রাখে।

[৬] পরে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোনে ভিকটিমের স্বজনদের কাছ থেকে মুক্তিপণ দাবি করে এবং বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা আদায় করে নেয়। বিষয়টি কোনাবাড়ি থানা পুলিশকে জানালে ওই থানার এসআই আল-আমিন এর নেতৃত্বে শনিবার ভোর ৬টার দিকে ভিকটিমকে উদ্ধার করেন। এসময় অপহরণের সাথে জড়িত ওই তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে আইপি টিভি মুক্তমনের লগোযুক্ত একটি ক্যামেরা, বোমসহ ৬টি মোবাইল ফোন ও বিকাশে হাতিয়ে নেয়া বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

  • সর্বশেষ