শিরোনাম
◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন ◈ রিজার্ভে ঊর্ধ্বগতি, বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার ◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি?

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘অনেক ষড়যন্ত্র সত্ত্বেও আমি জিতেছি’, নির্বাচনের পর প্রথমবারের মতো হোয়াইট হাউসের ব্রিফিং রুমে এসে দাবি ট্রাম্পের

লিহান লিমা: [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এই প্রথমবারের মতো বাংলাদেশ সময় শনিবার হোয়াইট হাউসের ব্রিফিং রুমে আসেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে পুনরায় বিজয় দাবী করে ট্রাম্প ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিরুদ্ধে তার পরাজয়ের জন্য ষড়যন্ত্র করার অভিযোগ আনেন। তবে এদিন কোনো প্রশ্ন নেন নি ট্রাম্প। ডেইলি মেইল।

[৩] ট্রাম্প বলেন, ‘বড় ফার্মা কোম্পানিগুলো নির্বাচনের প্রচারণার সময় আমার বিরুদ্ধে নেতিবাচক বিজ্ঞাপনের জন্য টাকা ঢেলেছে। ফার্মা কোম্পানি, গণমাধ্যম, বড় প্রযুক্তি কোম্পানি সবাই আমাদের বিরুদ্ধে ছিলো। কিন্তু আপনারা জানেন, আমিই জিতেছি। প্রায় ৭ কোটি ৪০ লাখ ভোট পেয়েছি। ’ যদিও সর্বশেষ গণনা পর্যন্ত ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রায় ৮ কোটির মতো ভোট পেয়েছেন।

[৪]ট্রাম্প অভিযোগ করেন, ‘ফার্মা কোম্পানিগুলো ইচ্ছে করে নির্বাচন পর্যন্ত টিকার খবর লুকিয়ে রেখেছে, নির্বাচনের কয়েকদিন পরই তারা এটিকে সামনে আনে। এই কারণে ডেমোক্রেটদের পক্ষে কিছু ব্যালট গিয়েছে। এই সব অসাধু খেলা আমাদের মার্কিন জনগণের অধিকারের জন্য লড়াই করা থেকে সরাতে পারবে না।’

[৫] জো বাইডেনের ট্রানজিশন টিম ট্রাম্পের পরাজয় মেনে না নেয়ার নিন্দা জানিয়ে বলেছে, ‘এটি কোনো খেলা নয়। শীঘ্রই ট্রানজিশন প্রক্রিয়া শুরু কর উচিত।’ বাইডেনের আইনী পরামর্শক বব বোয়ার বলেন, ‘ ট্রাম্পের কর্মকাণ্ড প্রেসিডেন্টের অফিসের অবমাননা ও গণতন্ত্রের জন্য স্পষ্টতই ক্ষতিকারক।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়