শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে

মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘি সহ পাশ্ববর্তী এলাকার হাট বাজারে প্রতিদিন নিত্য পণ্যের দাম বেড়েই চলেছে। শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস ও ডিমের দাম প্রতিদিন বাড়তে থাকায় সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এতে করে মধ্যবিত্ত আয়ের মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছে।

[৩] আদমদীঘি সহ পাশ্ববর্তী এলাকার হাট বাজার গুলি ঘুরে দেখা গেছে প্রতিদিন কাঁচা সবজি সহ তরি-তরকারির দাম বাড়ছে। গত এক সপ্তাহ পূর্বে প্রতি কেজি আলুর দাম ছিল ৩৫ টাকা এখন ৫০ টাকা, পটল ছিল ২৫টাকা এখন ৬০ টাকা, বেগুন ছিল ৪০ টাকা এখন ৮০ টাকা, ঢেঁড়স ছিল ৩০ টাকা এখন ৬০ টাকা, করলা ছিল ৩৫ টাকা এখন ১০০ টাকা পিঁয়াজ ৪০ টাকা এখন ৭০ টাকা। এদিকে, কাঁচা মরিচ, আদা, রসুনের দাম স্থিতিশীল রয়েছে।

[৪] মসুর ডাল গোটা প্রতি কেজি ১২০ টাকা এবং ভাঙা ৮০ টাকা, খোলা লবন ১৫ টাকা, প্যাকেট জাত লবন প্রকার ভেদে ১৮ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। সয়াবিন তেল প্রতি কেজি ১৩০ টাকা, সরিষা ১৮০ টাকা, পাম অয়েল ১০৫ টাকা এবং চিনি প্রতি কেজি ৬২ টাকা দরে বিক্রয় হচ্ছে।

[৬] চাল মোটা প্রতি কেজি ৩২ টাকা, চিকন জিরাশাইল ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৫২০ থেকে ৫৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা কেজি, সোনালি জাতের মুরগি প্রতি কেজি ২৬০ টাকা এবং দেশী মুরগি প্রতি কেজি ৪০০ টাকা ও ডিম ৩৪ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। এদিকে মাছের বাজার ঘুরে দেখা গেছে রুই মাছ প্রকার ভেদে ১৫০ থেকে ৩৪০ টাকা, পাঙ্গাস প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা এবং মাগুর মাছ ও কানছ মাছ ৬০০ টাকা কেজিতে বিক্রয় হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ