শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে মুরগি চোর ধরতে লঙ্কাকাণ্ড! এলো পুলিশ, পুকুরে নামল ফায়ার সার্ভিস

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: [২] জনগণের ধাওয়ায় পুকুরে ঝাঁপ দেয় জিসান। শনিবার সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের অলিমিয়া হাটে।

[৩] বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, অলিমিয়া হাটের মো. বশরের দোকানে ৮টি সোনালী মুরগি বিক্রি করতে আসেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে জিসান। প্রায় সময় তিনি মুরগি বিক্রি করতে বাজারে আসতেন। সকালে মুরগি নিয়ে আসায় সন্দেহ হয় বশরের।

[৪] এসময় তিনি জিসানকে মুরগি কোথা থেকে এনেছে জিজ্ঞাসা করলে তিনি মুরগি ফেলে দৌড়ে পালান। এক পর্যায়ে ওই ব্যবসায়ী ও স্থানীয় জনতা তাকে পাকড়াও করার চেষ্টা করলে তিনি বাজারের পার্শ্ববর্তী স্থানীয়ভাবে পরিচিতি 'জাইম্যা পুকুর' নামের একটি পুকুরে ঝাঁপ দেন। স্থানীয় জনতা তাকে পুকুর থেকে ওঠানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি (তদন্ত) কেন্দ্রের পুলিশকে খবর দেয়া হয়। এরপর এএসআই হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশের ডাকে জিসান পুকুর থেকে না উঠলে পরে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স সার্ভিসের কর্মীদের খবর দেয়া হয়। তারা আসার প্রায় আড়াই ঘণ্টা পরও জিসান পুকুরেই ছিলেন। অবশেষে ফায়ার সার্ভিসের ৮ কর্মীর মধ্যে ৬ কর্মী পুকুরে নেমে তাকে তুলে আনেন।

[৫] স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম বলেন, পুকুর থেকে ওঠানোর পর চোর জিসানকে স্থানীয় পূর্ব গুজরা পুলিশ ফাঁড়ি (তদন্ত) কেন্দ্রের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, জিসান আরো কয়েকটি মুরগি চুরি করেছেন বলে তার বাড়ি ছিটিয়াপাড়ার লোকজনের কাছে জানতে পেরেছি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়