শিরোনাম
◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ◈ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান, হরমুজ ইস্যুতে পিছু হটল ব্রিটেন-জার্মানি-গ্রিস ◈ ঢাবি-রাবি-চবিসহ যেসব বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ ◈ স্কুলে ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। শুক্রবার মধ্যরাতে খাটিয়ামারী সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ। ডিবিসি নিউজ

নিহত হাসিনুর রহমান ওরফে ফকিরজান (২৮) খাটিয়ামারী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পুত্র।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলারের কাছে যায় হাসিনুর। এ সময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ-৬ ব্যাটালিয়ন সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করে। গুলি তার বুকে ও পেটে লাগলে রাতেই তাকে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তবে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল একে আজাদ এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়