শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ত্রাণ বিতরণ নিয়ে স্থানীয় রাজনীতিকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জার্মান রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক: [২] ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ অভিযোগ তুলে বৃহস্পতিবার এক টুইটে বলেছেন, স্থানীয় কিছু রাজনীতিক আমাদের খাদ্য ত্রাণ বিতরণে নিজেদের স্বার্থে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন। তবে আমরা তা যথাযথভাবে বিতরণ করেছি।

[৩] শেষ পর্যন্ত খাদ্যগুলো অভাবগ্রস্ত লোকদের কাছে পৌঁছানো সম্ভব হলেও এসব ঘটনা জানতে পেরে আমি হতাশ

[৪] বাংলা নিউজের প্রতিবেদনে বলা হয়, মীনা ইনক্লুসিভ সোসাইটি ফর ডেভেলপমেন্ট নামে একটি বেসরকারি সংস্থার মাধ্যমে জার্মান দূতাবাস সাতক্ষীরা জেলায় আশাশুনি থানার কালিবাজার এলাকায় জলবায়ু পরিবর্তন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ হাজার পরিবারের মধ্যে ত্রাণসহায়তা হিসেবে খাদ্য বিতরণ করে।

[৫] গত ১৫ নভেম্বর সেখানে ত্রাণ বিতরণ করতে জার্মান রাষ্ট্রদূত নিজেই গিয়েছিলেন। সম্পাদনা : সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়