শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০৭:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

নওগাঁ প্রতিনিধি :[২] এদের মধ্যে দু’জন পান ব্যবসায়ী ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

[৩] শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম।

[৪] নিহত তিন জনের মধ্যে ব্যবসায়ী দু’জনের নামই দীনেশ চন্দ্র বর্মন। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং নিহত নারী হলেন ফাতেমা বেগম বেলি (৫৫)। তিনি নওগাঁ সদরের বাচারিগ্রাম সোনারপাড়া গ্রামের সামসুল হকের স্ত্রী। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

[৫] জানা যায়, নিহত ব্যবসায়ীরা ওই দু’জন সকালে বিভিন্ন ট্রাকে করে রাজশাহী এলাকায় আসেন পান নিতে। পান কেনা হলে ট্রাক ভাড়া করে তারা চলে যেতেন নিজ নিজ এলাকায়।

[৬] ওসি শাহিনুর ইসলাম বলেন, শুক্রবার সকালে নওগাঁ-রাজশাহী মহাসড়কে মান্দার ফেরিঘাট এলাকায় বালু বোঝাই দাঁড়ানো একটি ট্রাককে পেছনে থেকে খড় ভর্তি একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খড় ভর্তি ট্রাকে থাকা ওই দুই ব্যবসায়ী নিহত হন। আহত হন উভয় ট্রাকের চারজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। আহতদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৭] অপরদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে নওগাঁ সদর উপজেলা ডাক্তার নামে এলাকায় বালুবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় ফাতেমা বেগম বেলি নামের এক নারী নিহত হন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়