শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:০৩ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমা মোদক: এই ‘ফেসবুকের বাংলাদেশ’ আমাদের নয়

রুমা মোদক : এসব সাকিব টাকিব, লাইভ টাইভ, ক্ষমা টমা দেখে যারা হতাশ তাদের বলছি, এই ‘ফেসবুকের বাংলাদেশ’ আমার নয়, আমাদের নয়। আমার এখনো কোনো কথা শাহানাকে না বললে পেটের একটা ভাতও হজম হয় না। মারজিয়া ফোন দিলে ফোন রাখতে ইচ্ছে করে না। সেলিনা দেখা হলেই বুকে জড়িয়ে ধরে বুক ভরে শ্বাস নিয়ে বলে,অক্সিজেন নিলাম। এখনো আমরা না গেলে সোহেল ভাই লাভলীর ঈদ হয় না।

আমার পূজার নাড়ু না পেলে আব্দুল্লাহ আবীর আর হারুন খোঁটা দিতে ছাড়ে না। অসুস্থ হলে কাইয়ুম স্যারই আমার ক্লাসটা ম্যানেজ করে। আলমগীর ভাই ১০ হাজার টাকার চাল ডাল বাকিতে বাসায় পাঠিয়ে দেয়। ড্রাইভার সোহাগ আমাকে গভীর রাতে একা বাড়ি পৌঁছে দেয়, আমি গাড়িতে উঠে নিশ্চিন্তে ঘুম দেই, সোহাগ কিন্তু মুসলমান। যাদের দাওয়াতে ছাদে গিয়ে পেটপুরে সুন্নতে খাৎনার পোলাও কোর্মা খেয়ে আসি, এরা সবাই মুসলমান।

হোম-সার্ভিস মাছ মাংস পৌঁছে দিয়ে যায় আক্কাস। আমি অনেকদিন ঘুম থেকে জেগে শুনি দিয়ে গেছে। কতো টাকা দিলো আমারও জিজ্ঞেস করা হয় না, ওরও বলতে মনে থাকে না। আমার পৌষ সংক্রান্তির পিঠা বানাতে হয় শুধু তাদের জন্য যারা মুসলমান। আমার বাবার আইসিইউর সামনে রাত জেগে দাঁড়িয়েছিলো মিসবা। নুসরাত আর জিনাত জাহান এখনো নাটকের রিহার্সালের জন্য নিশ্চিন্তে মাসাধিক কাল আমার বাড়িতেই থাকে। এই সাকিব রাজনীতি আর ফেসবুকের উন্মাদনা দিয়ে বাংলাদেশকে বিবেচনা করলে ভুল করবেন। আমাদের দেশ আমাদের কাছেই আছে। শুধু রাজনীতি দিয়ে এর পানি ঘোলা করে মাছ শিকার করবেন না।

  • সর্বশেষ