শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ০২:০৪ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কালা চশমা’য় পুলিশের নাচের ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

ডেস্ক নিউজ: হিন্দি সিনেমা ‘বার বার দেখো’র জনপ্রিয় ‘কালা চশমা’ আইটেম গানে কোমর দুলিয়ে নাচলেন নিউজিল্যান্ড পুলিশের প্রায় ১৫ জন নারী ও পুরুষ সদস্য। দীপাবলির সন্ধ্যায় ওয়েলিংটন পুলিশ একাডেমিতে ঘটা সে ঘটনার ভিডিও রাতারাতি ভাইরাল।

এমনই এক ভিডিও নিজের টুইটার ও ফেসবুকে পোস্ট করেছেন ইন্ডিয়া টুডে’র ফরেন অ্যাফেয়ার্স এডিটর গীতা মহন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিউজিল্যান্ডের ওয়েলিংটন পুলিশ অ্যাকাডেমিতে দীপাবলির সন্ধ্যায় আনন্দে মেতে ওঠেন সমাজের সব স্তরের মানুষ। বাদ যাননি সেখানকার নগর পুলিশের কর্তারাও। সাধারণ মানুষের সামনেই ২০১৬ সালে মুক্তি পাওয়া ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ব্লকব্লাস্টার হিন্দি সিনেমা 'বার বার দেখো'র 'কালা চশমা' গানে কোমর দুলিয়েছেন নারী এবং পুরুষ পুলিশ সদস্যরা। আর তা উপভোগ করেছেন শহরের বাসিন্দারা। তাঁদেরই অনেকে সেই নাচের ভিডিও ক্যামেরাবন্দি করেন। তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হয়ে যাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পুলিশি পোশাকে পনের জনেরও বেশি পুরুষ এবং মহিলা পুলিশকর্মী এবং কর্মকর্তারা গানের তালে তালে নাচছেন। সেই নাচ উপভোগ করছেন শতাধিক মানুষ। তাঁরাও অংশ নিচ্ছেন নাচে। সূত্র: নিউজ১৮ বাংলা, সময় টিভি, সম্পাদনা: জেরিন আহমেদ

https://twitter.com/i/status/1329181326327439360

  • সর্বশেষ
  • জনপ্রিয়