শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কের সাবেক রেসলার রেসিত কারবাকাক করোনায় মারা গেছেন

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তুরস্কের সাবেক রেসলার রেসিত কারবাকাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

[৩] কারবাবাক ছিলেন সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তুরস্কের রেসলিং ফেডারেশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। সেইসঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

[৪] করোনায় আক্রান্ত হওয়ার পর হার্ট অ্যাটাক হয় কারবাকাকের। সঙ্গে সঙ্গেই তুরস্কের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু করোনার সঙ্গে লড়াইয়ে আর পেরে উঠেননি। আজ (বৃহস্পতিবার) বুরসা উত্তর প্রদেশে তাকে সমাহিত করা হবে।

[৫] ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ফ্রি স্টাইল ক্যাটাগরিতে যোগ দিয়েছিলেন কারাবাকাক। রেসলিং থেকে অবসরে যাওয়ার পর তুরস্কের জাতীয় দলকে কোচিং করিয়েছেন সাবেক এই রেসলার।

[৬] প্রয়াত এই রেসলিং কিংবদন্তির মৃত্যুতে শোক জানিয়েছেন তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী মেহমেত মুহাররম কাসাপোগলোও। - জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়