শিরোনাম
◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৮:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামরিক খাত, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ অভিযানে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলো যুক্তরাজ্য

আসিফুজ্জামান পৃথিল: [২] গত ৩০ বছরের মধ্যে এটিই দেশটির সর্বোচ্চ সামরিক বরাদ্দ। দেশটির বর্তমান সামরিক বাজেটে যোগ করা হবে আরও অতিরিক্ত সাড়ে ১৬ বিলিয়ন পাউন্ড। ২০২০-২১ অর্থবছরের জন্য দেশটির প্রতিরক্ষা বাজেট ছিলো সাড়ে ৪১ বিলিয়ন পাউন্ড। সিএনএন

[৩] এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘আমি অতিমহামারীর সময় এই সিদ্ধান্ত নিয়েছি, কারণ দেশের প্রতিরক্ষার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। স্নায়ুযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক পরিস্থিতি যে কোনও সময়ের চেয়ে বেশি প্রতিযোগীতামূলক অবস্থায় রয়েছে। আমাদের অবম্যই মিত্রদের পাশে থাকতে হবে। আমরা আমাদের সক্ষমতা বাড়াবোই।’ বিবিসি

[৪] জানুয়ারিতেই ব্রেক্সিট পরবর্তী যুগে প্রবেশ করবে দেশটি। একই সময় আটলান্টিকের ওপারে নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন জো বাইডেন। নতুন বাজেটের কারণে যুক্তরাজ্য পরিণত হবে ন্যাটোর ২য় বৃহত্তম সামরিক ব্যয়কারিকে। ধারণা করা হচ্ছে এই বাজেট বাড়ানোই হয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করতে। দ্য গার্ডিয়ান

[৫] শুধু উন্নত ধরণের সামরিক সরঞ্জামই নয়, যুক্তরাজ্য নায় কৃত্রিম বুদ্ধিমত্তা আর মহাকাশ প্রতিযোগীতায় এগিয়ে থাকতে। মহাকাশ গবেষণায় দেশটি কখনই অগ্রগণ্য ছিলো না। নতুন বাজেটে মহাকাশ অভিযানকে গুরুত্বারোপ করা হবে বলেও জানানো হয়েছে। ডেইলি মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়