শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খোসা থেকে গোটা নারকেল বের করার সহজ উপায় ( ভিডিও)

লাইফস্টাইল ডেস্ক:  শীতকালে পিঠা তৈরির ধুম পড়ে। শীতের এসব আয়োজন আবার পূর্ণ হয় না নারকেল ছাড়া। অনেক সময় নারকেল কাটতে এবং কুড়তে অনেক ঝমেলা হয়ে যায়। ডেইলি বাংলাদেশ

এজন্য ঝামেলা ছাড়াই কম সময়ে বিভিন্ন আকৃতিতে নারকেল কেটে নিতে সহজ এক উপায় মানতে পারেন। জেনে নিন কীভাবে খোসা থেকে আস্ত নারকেল বের করবেন-

প্রথমে লম্বা ও ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে উপরের অংশ ছিদ্র করে নারকেলের পানি বের করে নিন। এরপর চুলার উপর নারকেল বসিয়ে মাঝারি আঁচে বসান। ৫ থেকে ১০ মিনিট ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিন। লম্বা স্টিক ছিদ্র করা অংশে ঢুকিয়ে ভালো করে ঘুরিয়ে নেবেন যেন সবদিকে সমানভাবে তাপ লাগে। খোসায় ফাটল দেখা দিলে চুলা বন্ধ করে দিন।

বেশিক্ষণ চুলায় রাখবেন না, এতে ভেতরে সেদ্ধ হয়ে স্বাদ নষ্ট হয়ে যাবে নারকেলের। নারকেল পুরোপুরি ঠাণ্ডা হলে ছুরি দিয়ে খুঁচিয়ে আলগা হয়ে থাকা শেল বা খোসা ফেলে দিন। সবজি পিলার বা ছুরি দিয়ে বাদামি অংশ ফেলে দিলেই বের হয়ে যাবে আস্ত নারকেল। এবার ছুরি বা গ্রেটার দিয়ে পছন্দ মতো আকৃতিতে ঝটপট কেটে নিন নারকেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়