শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদির পর পাকিস্তানের ওপর ক্ষুব্ধ আরব আমিরশাহি, চাপে ইমরান খান

ডেস্ক রিপোর্ট : সৌদির পর এবার পাকিস্তানের ওপর ক্ষুব্ধ সংযুক্ত আরব আমিরশাহি। কেন আমিরশাহি ইজরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ল, সেই নিয়ে ইমরান খান প্রশ্ন করেছিলেন। তারপরেই ক্ষিপ্ত ইউএই প্রশাসন, বলে নামপ্রকাশে অনিচ্ছুক সূত্র থেকে জানতে পেরেছে হিন্দুস্তান টাইমস।

এর ফলে আরবভূমে নানান জায়গাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন পাক নাগরিকরা। প্যালেস্টাইন সমর্থনকারী বেশ কিছু পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অনেক ছোটোখাটো অপরাধের জন্য জেলে পুরে দেওয়া হচ্ছে পাক নাগরিকদের। এই মুহূর্তে আবু ধাবির একটি জেলেই আছেন ৫ হাজার পাকিস্তানি।

জানা যাচ্ছে পাক নাগরিকদরে জন্য ভিসাতেও কড়াকড়ি আনা হবে, বিশেষত যারা চাকরি সূত্রে যাচ্ছেন। অনেক পাক নাগরিকদের রেসিডেন্ট পারমিট রিনিউ করতে গিয়ে সমস্যার মুখে পড়়তে হয়েছে বলে জানা যাচ্ছে।

পাক রাষ্ট্রদূত গুলাম দাস্তগির এই সব বিষয় নিয়ে আবুধাবির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর কথা তেমন কল্কে পাইনি। তবে শুধু ইমরান খানের কথা নয়, অনেক দিন ধরেই ধীরে ধীরে অবনতি হচ্ছিল পাকিস্তানের সঙ্গে আমিরশাহির সম্পর্ক। ২০১৭-র কান্দাহার আক্রমণের পর পাকিস্তান ইরানের ওপর দোষ চাপিয়েছিল। ঘটনায় পাঁচজন আমিরশাহির কূটনীতিবিদের মৃত্যু হয়। কিন্তু পরে তদন্তে উঠে আসে যে হাকানি নেটওয়ার্ক আইএসআইয়ের মদতে এই কাজ করেছে।

যেভাবে পশ্চিম এশিয়ার দেশগুলির ওপর ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চাপ দিচ্ছেন ইমরান খান, সেটা পছন্দ হয়নি সৌদি আরব ও আরব আমিরশাহির বলেই সূত্রের খবর। সৌদি ইতিমধ্যেই কড়া অবস্থান নিচ্ছে বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে। এবার পালা আমিরশাহির। ঘরে-বাইরে চাপে ইমরান খান।
সূত্র-হিন্দুস্তান টাইমস

  • সর্বশেষ