শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় গোঁড়ামিকে না বলুন: মিথিলা

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা প্রায় হয়ে উঠেন খবরের শিরোনাম। বিশেষ করে তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর খুব বেশি শিরোনামে আসছেন তিনি। মিথিলা ভালোবেসে বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্রকার সৃজিত মুখার্জিকে। মুসলিম মিথিলার হিন্দু স্বামী সৃজিত; বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না দুই ধর্মেরই কট্টরপন্থীরা।

এর ফলে বহুবার কটূ মন্তব্যের শিকার হয়েছিলেন মিথিলা। নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছিল- মিথিলা কি হিন্দু হয়ে গেছেন? আবার অনেকে তাকে ‘মুনাফিক’ বলেও উল্লেখ করেছেন। এসব বিষয় দেখেও এত দিন মুখ খুলেননি এ অভিনেত্রী।

কটূ মন্তব্যের শিকার হয়ে সম্প্রতি কালীপূজার উদ্বোধন ঘিরে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান। তবে নতিস্বীকার করেননি মিথিলা। স্বামীর ধর্মের নানা পূজা ও পার্বনে অংশ নিতে দেখা যায় তাকে। এসব নিয়েই বারবার প্রশ্ন ওঠে। মিথিলাকে ‘মুনাফিক’ বলে প্রশ্ন করা হয় তিনি ‘হিন্দু হয়ে গেছেন’ কি না। এবার সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে জবাব দিলেন তিনি।

নিজের বক্তব্য প্রকাশ করতে মেয়ের প্রথম ভাইফোঁটা দেওয়ার ছবি টুইটারে শেয়ার করেন মিথিলা। তারপরই নেটিজেনদের উদ্দেশ করে লেখেন, “সমস্ত প্রকারের ধর্মীয় গোঁড়ামিকে না বলুন। আর উৎসবের আনন্দকে উদযাপন করুন, উপভোগ করুন। আর আমি ইচ্ছাকৃতভাবেই জোর গলায় একথা বলছি। ‘মুনাফিক’ আর ‘আপনি কি হিন্দু হয়ে গেছেন?’- এ ধরনের অপদার্থ মার্কা মন্তব্যগুলো নিজেদের কাছেই রাখুন।”
সূত্র-  ডেইলি ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়