শিরোনাম
◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ ও এশিয়া কাপের বাছাই খেলতে বৃহস্পতিবার কাতার যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক : [২] বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সাড়ে দশটায় দোহার উদ্দেশে ঢাকা ছাড়বে ৩৭ সদস্যের দল। ৪ ডিসেম্বর কাতারের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ২৭ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

[৩] এই বিশাল বহরে থাকছেন না কোচ জেমি ডে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে তিনি। সুস্থ হলে দোহায় দলের সঙ্গে যোগ দেবেন ইংলিশ কোচ। গত ২৪ অক্টোবর থেকে ট্রেনিং ক্যাম্প করছে জাতীয় দলের খেলোয়াড়রা। ৩৬ জনের ওই ক্যাম্প থেকে গোলকিপার শহীদুল আলম সোহেল, টুটুল বাদশা, তারিক কাজী, মাশুক মিয়া জনি, আরিফুর রহমান ও মো. আব্দুল্লাহ বাদ পড়েছেন।

[৪] ম্যানেজার হিসেবে আমের খান, গোলকিপিং কোচ লেস ক্লিভলি, ফিটনেস কোচ ইভান রাজলগ ও ফিজিও আন্দ্রে হুয়ান কার্ল প্রথমবার দলের সঙ্গে দেশের বাইরে যাচ্ছেন।

[৫] বাংলাদেশ দল: আশরাফুল রানা, আনিসুর জিকো, পাপ্পু হোসেন, তপু বর্মণ, ইয়াসিন খান, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, রহমত মিয়া, ইয়াসির আরাফাত, মঞ্জুরুল মানিক, আতিকুর ফাহাদ, রবিউল হাসান, বিপলু আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, মামুনুল ইসলাম, সোহেল রানা, রিয়াদুল রাফি, জামাল ভূঁইয়া, মানিক মোল্লা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, তৌহিদুল আলম সবুজ, সাদ উদ্দিন, এমএস বাবলু, সুমন রেজা। - সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়