শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ১৯ নভেম্বর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গফরগাঁওয়ে প্রবাসীকে মাথায় আঘাত করে হত্যা, আটক ৪

আজহারুল হক: [২] ঘটনাটি ঘটে উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের বুলবুলের বাজার এলাকায়। হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখে হত্যাকারীরা।

[৩] বুধবার সকালে বাড়ির পাশে পুকুর পাড়ের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধারের সময় পুলিশ মরদেহের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পায়। পাশাপাশি লাশের শরীরে কাঁদামাটি লেগে ছিল।

[৪] নিহত আব্দুল কাদির ওই এলাকার মোঃ শামছুর রহমানের ছেলে। এ ঘটনায় গফরগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানা পুলিশ প্রবাসী কাদিরের বোন জামাই আজাহার উদ্দিন, স্ত্রী হাসনা ও পিতা শামছুর রহমান ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

[৫] এলকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী কাদির মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। তার মানসিক সমস্যার জন্য সৌদিআরব থেকে তাকে দেশে পাঠিয়ে দেয়। এরপর দেশে এসেও সে অস্বাভাবিক আচরণ করে। মঙ্গলবার রাত ১১টার দিকে তার বোনের জামাই আজাহার উদ্দিন বুলবুলের বাজার থেকে কাদিরকে হাতে ধরে টেনে নিয়ে আসে। বুধবার সকালে প্রতিবেশি এক নারী বাড়ীর পাশে পুকুর পাড়ের কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখে চিৎকার দেয়। ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ।

[৬] এ বিষয়ে গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহফুজা খাতুন বলেন, মরদেহের মাথায় ও পায়ে আঘাত রয়েছে। তাতে বুঝা যাচ্ছে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়