শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:৩১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১৬ বছর পর চার দিনের সফরে পাকিস্তান যাচ্ছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: [২] সর্বশেষ ২০০৫ সালে পাকিস্তানে তিন টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলতে গিয়েছিল ইংল্যান্ড দল। এরপর লাহোরে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত পাকিস্তান। তবে অবস্থার উন্নতি ঘটেছে। ধীরে ধীরে ক্রিকেটের পরিবেশ ফিরছে দেশটিতে।

[৩] এবার তাই পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছে ইংল্যান্ড দল। সেটিও মাত্র চার দিনের জন্য। ১৬ বছর পর আগামী বছরের অক্টোবরে দেশটিতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ খেলতে যাচ্ছে ইংলিশরা। ভারতের অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ঝালিয়ে নিবে দুই দল। মূলত কিছুদিন আগে করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান। যার প্রতিদানস্বরুপই পাকিস্তান সফরে রাজি রয়েছে ইংল্যান্ড।- দ্যা টেলিগ্রাফ

[৪] এই সিরিজটি হওয়ার কথা ছিল আগামী বছরের জানুয়ারিতে। তবে সেখানে প্রথম সারির দল পাঠাবে না বলে জানিয়েছিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। কারণ সেসময় শ্রীলঙ্কায় সিরিজ খেলতে যাবে ইংল্যান্ডের মূল দল, পরবর্তীতে ভারতেও সিরিজ খেলার কথা রয়েছে। এছাড়া কিছু তারকা খেলোয়াড়ের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কথা ছিল।

[৫] শুরুতে এই ব্যাপারে রাজি হলেও, পরবর্তীতে সেটি থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের ভাষ্য অনুযায়ী সিরিজে ‘সি’ দল পাঠাবে ইসিবি। মূল কেউই থাকবে না সিরিজটিতে। যাদের বিপক্ষে খেলতে ইচ্ছুক নয় পাকিস্তান। তাই সিরিজটি স্থগিতের কথা ভাবা হচ্ছিল, পরবর্তীতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটি আয়োজন করা হতে পারে।

[৬] এবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেল বিষয়টি। আগামী ২০২১ সালের অক্টোবরের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। তবে তিন ম্যাচের সিরিজ হওয়ার কথা থাকলেও, একটি ম্যাচ কমে গিয়েছে। ২০২১ সালের ১৪ ও ১৫ অক্টোবর করাচিতে দুই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। এর আগে ১২ অক্টোবর করাচিতে পা রাখবে ইংলিশরা। ১৬ অক্টোবরই পাকিস্তান ত্যাগ করার কথা রয়েছে ইংল্যান্ডের। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়