শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে চতুর্থ দিনের মত পূর্ণদিবস কর্মবিরতি পালিত

সাতক্ষীরা প্রতিনিধি:  [২] বুধবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কালেক্টরেট সহকারিরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে। এদিকে টানা চার দিন কর্মবিরতি থাকায় ভোগান্তিতে পড়েছেন সরকারি অফিসে সেবা নিতে আসা সাধারন জনগণ।
[৩] সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান খান চৌধুরী সুজার সভপতিত্বে কর্মবিরতিতে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি জিন্নাতুন আরা রুপালী, সাধারন সম্পাদক ওয়াজেদুর রহমান, সহ-সাধারন সম্পাদক কাজী সফিউল আজম, সাংগঠনিক সম্পাদক শাহাদাতুল করিম বাপ্পী, সদস্য আব্দুল হান্নান, গোলাম মোস্তফা, রুহুল আমিন প্রমুখ।

[৪] বক্তারা বলেন, সর্বচ্চো শিক্ষিত হয়েও আমাদের কোন পদোন্নতি নেই কিন্তু অন্য অফিসে নিম্ন শিক্ষিতরা পদোন্নতি পাচ্ছেন। তারা আরো বলেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত দেশব্যাপী এ পূর্ণদিবস কর্মবিরতি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়