শিরোনাম
◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই ◈ পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগ, চট্টগ্রামে এসপি জাহাঙ্গীর নজরদারিতে; জব্দ দুই ফোন ◈ শেখ হাসিনা আপিল করতে পারবেন কিনা, যে উদাহরণ দিলেন অ্যাটর্নি জেনারেল

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন ইউনিট ও স্কোয়াড্রনকে পতাকা প্রদান করলেন বিমানবাহিনী প্রধান

ইসমাঈল ইমু : [২] বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বুধবার বিমান বাহিনী ঘাঁটি বাশার এর প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট এবং স্কোয়াড্রনকে বিমান বাহিনী পতাকা প্রদান করেন।

[৩] বিমান বাহিনী প্রধান প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম। পতাকা প্রদানের এই অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান ঘাঁটি বাশার কর্তৃক আয়োজিত একটি মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। কুচকাওয়াজে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন মো. মুকিত-উল-আলম মিঞা।

[৪] আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান বিমান বাহিনী সদর দপ্তর এবং এর লজার ইউনিট সমূহকে নিরলসভাবে সকল প্রকার প্রশাসনিক, সরবরাহ ও রক্ষণাবেক্ষণ সহায়তা প্রদানের মাধ্যমে বিমান বাহিনীর কার্যক্রম বেগমান রাখার স্বীকৃতি স্বরূপ বিমান সদর দপ্তরকে (ইউনিট) এবং দেশের বিভিন্ন দুর্যোগে (ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, অগ্নি দূর্ঘটনা ইত্যাদি) অসামান্য অবদান এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দেড় যুগ ধরে দেশের ভাবমুর্তি উজ্জ্বল রাখার স্বীকৃতি স্বরূপ ৩১ স্কোয়াড্রনকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করেন।

[৫] একই সাথে বিভিন্ন ভিভিআইপিদের নিরাপত্তা প্রদান, বিমান বাহিনী সদস্যদের শৃঙ্খলা বজায় রাখা এবং বিমান বাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ ১ প্রভোস্ট ও নিরাপত্তা ইউনিটকে এবং বিমান বাহিনীর রিক্রুট প্রশিক্ষণ এবং গাড়ি চালকদের প্রশিক্ষণসহ বিমান বাহিনীর সদস্যদের বিভিন্ন রকম প্রশিক্ষণে অনবদ্য সহযোগীতার স্বীকৃতি স্বরূপ বিমান বাহিনী স্টেশন শমশের নগরকে বাংলাদেশ বিমান বাহিনী পতাকা প্রদান করেন। বিমান বাহিনী পতাকা হস্তান্তরের পর তিনি বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ