শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী ও জননিরাপত্তা বিভাগের সচিব করোনামুক্ত

ডেস্ক রিপোর্ট: কোভিড-১৯ থেকে সেরে উঠেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন। দেশ রূপান্তর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরীফ মাহমুদ অপু বুধবার সকালে এ কথা নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ নভেম্বর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) প্রথম নমুনা পরীক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কভিড-১৯ পজিটিভ আসে।

পরদিন রবিবার রাজারবাগ সম্মিলিত পুলিশ হাসপাতালে কভিড পরীক্ষায় দুজনেরই নেগেটিভ ফল আসে।

গত সোমবার রাজধানীর ডিএমএফআর মলিকিউলার ল‍্যাব অ্যান্ড ডায়াগনস্টিকসে তৃতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর কভিড নেগেটিভ ফল আসে।

শরীফ মাহমুদ জানান, মঙ্গলবার চতুর্থ দফায় আইইডিসিআর-এ স্বরাষ্ট্রমন্ত্রীর কভিড পরীক্ষার ফল নেগেটিভ আসে।

তিনি বলেন, মন্ত্রী এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এখন সুস্থ আছেন। উনাদের শরীরে এখন করোনার কোনো লক্ষণ নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়