শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিন্ন ধর্মে বিয়ে করলে ৫ বছরের জেল, হবে না জামিন!

সাজিয়া আক্তার : উত্তরপ্রদেশ, কর্নাটক ও হরিয়ানার পর এবার মধ্যপ্রদেশ সরকারও জানিয়ে দিয়েছে, ‘লাভজিহাদ’ বন্ধ করতে দ্রুত আইন আনবে তারা। বিধানসভার পরবর্তী অধিবেশনেই এ নিয়ে বিল আনা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।

নরোত্তম মিশ্র জানান, এই আইন ভঙ্গ করলে পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়ে চিন্তাভাবনা চলছে। শুধু তাই নয়, জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হবে। এই ঘটনার মূল অভিযুক্ত ছাড়াও যারা জড়িত থাকবেন, তাদেরও মূল অভিযুক্ত হিসেবে ধরা হবে। মিশ্র বলেন, স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে বিয়ে করতে গেলেও এক মাস আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করতে হবে।

গত ৬ নভেম্বর কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানান, তার সরকার ‘লাভ জিহাদ’র বিরুদ্ধে আইন আনার চিন্তাভাবনা শুরু করেছে। ওই একই দিনে হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ জানান, তার সরকারও এর বিরুদ্ধে আইন আনবে।

সাধারণত উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো ‘লাভ জিহাদ’ শব্দবন্ধটি ব্যবহার করে। তাদের যুক্তি, মুসলিম ছেলেরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে কৌশলে ধর্মান্তর করায়। চলতি বছর ফেব্রুয়ারিতেই সংসদে কেন্দ্র জানিয়েছিল, কোনো কেন্দ্রীয় সংস্থাই ‘লাভ জিহাদ’র বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেনি। আইনেও ‘লাভ জিহাদ’র অস্তিত্ব নেই।

কয়েক দিন আগে হরিয়ানার ফরিদাবাদের কাছে বল্লভপুরে একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে নিকিতা তোমর নামের ২১ বছরের এক তরুণীকে কলেজের সামনেই গুলি করে খুন করা হয়। অভিযুক্ত দুই যুবকই ভিন্ন ধর্মের। অভিযোগ ওঠে ‘লাভ জিহাদ’র। তার পরই বিজেপি শাসিত তিন রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা ও কর্নাটক এ নিয়ে সুর চড়াতে শুরু করে।

 

  • সর্বশেষ