শিরোনাম
◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার ◈ এলপিজির নির্ধারিত দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নজরদারির নির্দেশ

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে মানহীন-মেয়াদোত্তীর্ণ ওষুধ বর্জনে ইউএনওর মাইকিং

এইচ এম মিলন: [২] মাদারীপুরের কালকিনিতে মানহীন-মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসী ও মাস্ক ব্যবহার না করায় একটি সেলুনকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ও কালকিনি থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা মাধ্যমে ওই দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানাগেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর সামনে বসে গালীব ফার্মেসীর পরিচালক বাহারউল্লাহ দীর্ঘদিন ধরে মানহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ দেদারছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়টি জানতে পেরে ইউএনও মোঃ আলমগীর হোসেন অভিযান চালিয়ে তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে গালীব ফার্মেসীর পরিচালকে ৫ হাজার ও পাশের একটি অপরিছন্ন সেলুন মালিককে মাস্ক ব্যবহার না করায় নগদ ১ হাজার টাকা জরিমান করেন।

[৪] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে ইউএন নিজে মাইকিং করে উপজেলাবাসীকে গনসচেতনতার লক্ষে সকল প্রকার মানহীন- মেয়াদোত্তীর্ণ ওষুধ বর্জন করার আহব্বান ও ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে সকলকে মাস্ক ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। এ ছাড়া করোনাকালে এ নির্দেশ না মানা হলে জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে কঠোর হুঁশিয়ারী দেন ইউএনও। তিনি আরো জানান যে শীতে করোনা ভঙ্কর রুপে রুপান্তারিত হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ