শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে হত্যার হুমকিদাতা মহসিনের বিরুদ্ধে মামলা, স্ত্রীকে আটক

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ ভিডিওতে ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুদারের (২৫) বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে, উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ বাদি হয়ে জালালাবাদ থানায় এই মামলা দায়ের করেন। এদিকে, হুমকির ভিডিওটি ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন মহসিন। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মহসিন তালুকদার (২৫) সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়া গ্রামে (বৃহত্তর মইয়ার চর এলাকার) আজাদ বক্সের ছেলে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) এবিএম আশরাফ উল্লাহ তাহের এ প্রসঙ্গে বলেন, ফেসবুক লাইভে এসে সাকিব আল হাসানকে হুমকি প্রদানের বিষয়টি জানার পর থেকেই হুমকিদাতা মহসিনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য মহসিনের স্ত্রীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছে।

 

কলকতায় কালীপূজায় যাওয়ায় সোমবার রাতে (রাত ১২টা ৬ মিনিটে) ফেসবুক লাইভে এসে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেন এক যুবক। নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar‘ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। সম্প্রতি কালীপূজা এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। এসময় অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।

যদিও সোমবার সন্ধ্যায় নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি কালীপূজার উদ্বোধন করতে ভারতে যাননি। পূজার পাশে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন।

 

মহসিন তার লাইভে নিজের পরিচয় প্রকাশ করে বলেন, সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন। এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারো একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। এতে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিবকে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এসময় তিনি বলেন, কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।

ভিডিওতে ওই যুবককে বলতে দেখা যায়, 'সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি ধারালো অস্ত্র প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’

এসময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকেটারদের অনুসরণ করার কথা পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’

 

সাকিবকে হুমকি দেওয়া মহসিনের প্রথম ভিডিওটি সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ফেইসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম তারকা। গত বৃহস্পতিবার ভারতের কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সার্বজনীন শ্যামাপুজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান এই তারকা। পরদিন শুক্রবার দেশে ফিরে আসেন তিনি।
সূত্র- ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়