শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০৪:৩৪ সকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আন্তর্জাতিক প্রীতি ফুটবলের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ নেপাল ও মুখোমুখি

এল আর বাদল : [২] গত শুক্রবার ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে দীর্ঘ ৫ বছর পর নেপালের বিরুদ্ধে জয় পায় বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ও শেষ ম্যাচে বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোকাবিলা করবে বাংলাদেশ ও নেপাল। এদিন খেলা ড্র হলে বাংলাদেশ সিরিজ জিতবে ১-০ ব্যবধানে।

[৩] দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে আরো বেশি গুরুত্ব দিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দলকে ২-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লাল-সবুজের দেশ।

[৪] মঙ্গলবারের ম্যাচকে সামনে রেখে আজ সোমবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে কি ঘটেছে সেটি আমরা ভুলে যেতে চাই। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আমরা খুবই মনোযোগী।

[৫] অধিনায়ক জামাল বলেন, ম্যাচে নেপাল পূর্ণ শক্তি দিয়ে আমাদের উপর আক্রমণ করবে এবং আমাদেরকে তাদের সামাল দিয়ে ম্যাচ জয় করতে হবে। তিনি বলেন, ম্যাচ জিতলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্ব›িদ্বতায় নামার আগে তাই নেপালের বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ ।

[৬] দলের প্রধান কোচ জেমি ডে’র দ্বিতীয় পরীক্ষাতেও করোনার রেজাল্ট পজেটিভ এসেছে। এটা দুঃশ্চিন্তার বিষয়। তিনি মাঠে থাকতে না পারলেও এর প্রভাব দলীয় পারফরম্যান্সে পড়বে না বলেই জানিয়েছেন অধিনায়ক। তথ্যসূত্র, বাফুফের প্রেস বিজ্ঞপ্তি

 

  • সর্বশেষ