শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে ক্ষমতার বদল, কী প্রভাব ফেল‌তে পা‌রে বাংলাদেশ-ভারত সম্পর্কে? ◈ শুক্রবার পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের প্রথম টেস্ট, অলরাউন্ড পারফর‌মেন্স কর‌লে সি‌রিজ জেতা সম্ভব: নাজমুল হো‌সেন ◈ ঢাকার দুই সিটি নির্বাচন ঘিরে জামায়াত ও এনসিপি বিরোধ চর‌মে ◈ বিশ্বকা‌পে অংশগ্রহণ নি‌য়ে ফিফাকে নতুন শর্ত দিলো ইরান ◈ দেশে হাম পরিস্থিতি অবনতির দিকে, একদিনে আরও ১২ শিশুর মৃত্যু ◈ স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না পোস্টার: ইসির নীতিগত সিদ্ধান্ত ◈ তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়: অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য ◈ মোদীর অনুরোধে অমিত শাহকে ‘বাঁচিয়েছিলেন’ শারদ পাওয়ার, পরে তাঁর দলই ভেঙে দেয় এই জুটি’ ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের কথায় উঠ‌বস আইসিসির: সাইমন হার্মার ◈ অবৈধভাবে মানব পাচারের অভিযোগে প্রথমবার বাংলাদেশি প্রতিষ্ঠানের ওপর ব্রিটিশ নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ১৭ নভেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অপহরণের দুই দিন পরেও উদ্ধার হয়নি শিশু হাফিজুর শেখ

আসাদুজ্জামান বাবুল: [২] অপহরণের দুই দিন পরেও উদ্ধার হয়নি গোপালগঞ্জ জেলা সদরের গোবরা ইউনিয়নের গোবরা গ্রামের মাদ্রাসাপাড়ার শিশু হাফিজুর শেখ। সে ওই গ্রামের কালু শেখের ছেলে।

[৩] সোমবার রাত ৮টার দিকে পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান চৌধুরী শফিকুর রহমান টুটুল আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গতকাল ১৫ নভেম্ভর রোববার শিশু হাফিজুর শেখকে পাশের এই নরাধম (রাশেদ নাম) দুপুরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বেরিয়েছে।

[৪] কিন্তু তারপর থেকে ছেলেটির কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। অপহরণকারী রাশেদ তার মোবাইল বন্ধ রেখেছে। বাচ্চাটির মা বাবা এখন পাগল প্রায়। অবুঝ শিশুকে না পেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু পাগলের মত চিৎকার করছে।

[৫] এব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় জিডি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমি একটি ষ্ট্যাটাস দিয়ে সকলের উদ্দেশ্যে বলেছি, আপনার একটা শেয়ার বাচ্চাটিকে পেতে সাহায্য করতে পারে। পাশাপাশি অপহরণকারীকে ধরতেও সাহায্য করবে। আসুন সকলে শেয়ার করি। খুঁজে বের করি অবুঝ শিশুটিকে। আর নরপিশাচ অপহরণকারী রাশেদকে আইনের হাতে তুলে দিতে সচেষ্ট হই। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়