শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ০৮ নভেম্বর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে চারটি ক্যাটাগরিতে প্লেয়ার্স ড্রাফট, সর্বোচ্চ পারিশ্রমিক ১৫ লাখ!

নিজস্ব প্রতিবেদক : [২] আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। পাঁচ দলের অংশগ্রহণে আসন্ন এই টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে। চারটি ক্যাটাগরিতে ১৬০ জন খেলোয়াড়দের বাছাই করবে দলগুলো। ক্যাটাগরিগুলো হলো- এ, বি, সি ও ডি। শনিবার ৭ নভেম্বর এমনটিই জানিয়েছেন বিসিবি চেয়ারম্যান অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। - ঢাকা টাইমস

[৩] আকরাম খান জানান, আগামী ২১ অথবা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করছে বিসিবি। তিনি বলেন, ‘আমরা ১২ নভেম্বর প্লেয়ার্স-ড্রাফট আয়োজন করব। এজন্য ১৬০ খেলোয়াড়ের তালিকা করেছি। খেলোয়াড়রা ৯ ও ১০ নভেম্বর ফিটনেস পরীক্ষা দিবে।’

[৪] আকরাম খান বলেন, ‘টুর্নামেন্টের স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে। তবে এখনো কিছু আনুষ্ঠানিকতা বাকি। সেগুলো চূড়ান্ত হলে, আমরা সবকিছু জানাব।’

[৫] টুর্নামেন্টের ব্যাপারে আকরাম খান আরো বলেন, ‘খুব সম্ভবত ২১ বা ২২ নভেম্বর টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা আছে আমাদের। এ, বি, সি, ডি চার ক্যাটাগরি থেকে আমরা প্লেয়ার দিচ্ছি। যেখানে সব খেলোয়াড় থাকবে। আইকন খেলোয়াড় থাকবে ‘এ’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ১৫ লাখ টাকা বা তার থেকে কিছু কম বেশি। আর সর্বনিম্ন ক্যাটাগরিতে যারা থাকবে তারা পাবে চার থেকে পাঁচ লাখ টাকা।’ [এন টিভি]

[৬] এই টুর্নামেন্টে প্রতিটি দলের কোচিং স্টাফও বিসিবি ঠিক করে দিচ্ছে জানিয়ে আকরাম খান বলেন, ‘আমরা ক্রিকেট বোর্ড থেকেই সবকিছু ঠিক করে দিচ্ছি। বিদেশিদের সাথে দেশি অনেক কোচ-ট্রেইনার-ফিজিও-ফিল্ডিং কোচ-বোলিং কোচ আছে। প্রত্যেকটা দলকে একটা করে দেশি কোচও দেয়া হচ্ছে। তারা টিমের সাথেই থাকবে।’

[৭] তিনি আরও বলেন, ‘হোটেলে খেলোয়াড়-স্টাফরা একত্রে জৈব-সুরক্ষা বলয়ের মধ্যেই থাকবেন।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়