শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিসিবি থেকে নতুন দায়িত্ব পাচ্ছেন ইউনিস খান

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইউনিস খানের কাছে বেশ কয়েকবার বিভিন্ন দায়িত্বের প্রস্তাব পাঠিয়েছে। সব জায়গায় দু’পক্ষের মাঝে সমঝোতা সফল হয়নি। সর্বশেষ ইংল্যান্ড সফরে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছিল। সফর শেষেই দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে সেটিকে স্থায়ী করার চেষ্টা চালাচ্ছে পিসিবি। - দ্যা ডন

[৩] একই সাথে নতুন করে আরও একটি দায়িত্ব ইউনিসের কাঁধে দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পিসিবি। পাকিস্তানের এইচপি ইউনিটের প্রধান কোচের প্রস্তাব দেওয়া হয়েছে ইউনিসকে। জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের পাশাপাশি এই এইচপি ইউনিটের প্রধান কোচ হিসেবে ইউনিসকে পাওয়ার তীব্র ইচ্ছা পিসিবির।

[৪] এর আগে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) হয়ে কাজ করার প্রস্তাব ইউনিসকে দিয়েছিল পিসিবি। তবে সফল হয়নি সেই প্রস্তাব। এছাড়া গত বছর অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্ব দেওয়ারও চেষ্টা চালিয়েছে পিসিবি। কিন্তু, সেবারও সফল হতে পারেনি পিসিবি। এবার আরও একবার নতুন দায়িত্ব নিয়ে ইউনিসের দ্বারস্থ পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। - জিও নিউজ

  • সর্বশেষ