শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার নতুন বোলিং অ্যাকশন নিয়ে হাজির তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক : [২] করোনার পর রীতিমত চমক নিয়ে হাজির হন তাইজুল ইসলাম। নিজের স্বভাবজাত বোলিং অ্যাকশন বদলিয়ে নতুন অ্যাকশনে বল করা শুরু করেন এই বাঁহাতি স্পিনার। সেই অ্যাকশন ছিল অনেকটা ড্যানিয়েল ভেট্টোরির মতো। কয়েকদিনের ব্যবধানে আবার নতুন আরেকটি অ্যাকশন নিয়ে হাজির হয়েছেন তিনি।

[৩] কোভিড-১৯ এর জেরে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন ক্রিকেটাররা। সেই সময় নিজেদের মতো করে ফিটনেস আর স্কিল ট্রেনিং করেছেন খেলোয়াড়রা। করোনার পর টাইগার ক্রিকেটাররা মাঠে ফিরলে দেখা যায়, নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন এনেছেন তাইজুল। অনেকটা নিউজল্যান্ডের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ ভেট্টোরির মতো বল করছেন তিনি।

[৪] সেই অ্যাকশন নিয়ে সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপে খেলেছেন তাইজুল। তবে এই টুর্নামেন্ট শেষ হতেই ভিন্ন আরেক অ্যাকশন নিয়ে হাজির তিনি। বর্তমানে নেটে বোলিং করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের এই স্পিনার। সেখানেই দেখা গেলো, তার নতুন বোলিং অ্যাকশন।

[৫] নেটে তাইজুলকে দিকনির্দেশনা দিচ্ছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। হাতের ইশারায় তাইজুলের নতুন অ্যাকশনের ভুলত্রুটি শুধরে দিচ্ছেন তিনি। শুক্রবার (৬ নভেম্বর) টেলিফোনে কোচ সালাহউদ্দিনের কাছে জানতে চাওয়া হয় তাইজুলের অ্যাকশন পরিবর্তনের কারণ।

[৬] জবাবে সালাহউদ্দিন বলেন, এটা তাইজুলের যে কোচ আছে সোহেল ইসলাম, উনিই সব দেখছেন। তারা দুজনেই আলোচনা করছে এর বাইরে কিছু না। কারণ সোহেল ওকে (তাইজুল) ভালোভাবে চেনে। ওর অ্যাকশনে কি সমস্যা হচ্ছে না হচ্ছে বোঝে।

[৭] ওর সাথে দীর্ঘদিন কাজ করছে, ওর ছোটবেলার কোচ। আমার মনে হয় এটা সোহেলের উপর ছেড়ে দেওয়া উচিৎ। আমি সহেলের সাথে আলোচনা করি সে আমার ছোট ভাইয়ের মত। আমরা দুজনেই আলোচনা করছি কি করা যায়, না করা যায়। - বিডি ক্রিকটাইম

  • সর্বশেষ
  • জনপ্রিয়