শিরোনাম
◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরুল হাসান মামুন: বাঙালি আমেরিকার গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যতো উৎসাহী নিজ দেশের নির্বাচন নিয়ে ততোটাই অনুৎসাহী

কামরুল হাসান মামুন: আমেরিকার ভোটের দীর্ঘ লাইনে দাঁড়ানো এক ব্যক্তিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করলেন : কতোক্ষণ ধরে অপেক্ষা করছেন? ভোটার : ৪ বছর ধরে অপেক্ষা করছি। আমাদের অপেক্ষা কী কোনোদিন শেষ হবে? হেফাজতের নিম্নের বক্তব্য শোনার পর দেশ নিয়ে শংকায় আছি। ‘আমরা চাই আমাদের সরকার আরও ১০০ বছর ক্ষমতায় থাকুক। কিন্তু আমাদের দাবি পূরণ করে ক্ষমতায় থাকতে হবে। সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুকরিয়া আদায় করছি।

আপনাদের কথা রক্ষা করে এখানেই থেমে গেলাম। প্রয়োজনে আগামী কর্মসূচিতে এখানে থামব না।’ ‘সরকার নবীর বন্ধু, আমরা নবীর বন্ধু। হেফাজতে ইসলামের আরও দাবি আছে, সেগুলো পূরণ করতে হবে।’ -বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবিতে আয়োজিত সমাবেশে জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের মহাসচিব। তবে বাঙালি আমেরিকার গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যতো উৎসাহী নিজ দেশের নির্বাচন নিয়ে ততটাই অনুৎসাহী। এ এক বিশাল সাগা। ফেসবুক থেকে

  • সর্বশেষ