শিরোনাম
◈ ঢাকা-চট্টগ্রামসহ চার রুটে লংমার্চ, সর্বাত্মক সফলতার আহ্বান জামায়াতের ◈ প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ প্রিন্স সালমানের ◈ কৃষিতে ঋণ বিতরণে ব্যাংকের বাধ্যবাধকতা বাড়াল বাংলাদেশ ব্যাংক ◈ হাম উপসর্গে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৭ জনের ◈ জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি ◈ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে ‘লিভ ইন সন্দেহে’ বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা ◈ ছয় মাসে কূটনৈতিক মোড় ঘুরিয়েছে সরকার: মাহদী আমিন ◈ পে-স্কেল নিয়ে সরকারের সিদ্ধান্ত শিগগিরই, বাস্তবায়ন এ বছরেই: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাতনিকে ছেলে হিসেবে পরিচয় করিয়ে দিলেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিন ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন তার এক নাতনিকে কাছে টেনে নিয়ে পরিচয় করিয়ে দিলেন তার মৃত ছেলে হিসেবে। বললেন এটি আমার ছেলে বো বাইডেন, সে আপনাদের সঙ্গে দেলাওয়ারে সিনেটে জিততে অনেক সাহায্য করেছে। এবং সে আপনাদের প্রেসিডেন্ট হতে পারেন ...। টেলিভিশন ক্যামেরার সামনে এভাবে ভুল বক্তব্য দিয়ে অবশ্য পরে নিজেকে শুধরিয়ে নেন বাইডেন। এবং নাতনি নালালিকে বো বাইডেনের মেয়ে হিসেবে সঠিক পরিচয় করিয়ে দেন বাইডেন। ডেইলি মেইল/দি সান

[৩] প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার জো বাইডেনকে ‘স্লিপি’ বা ঘুম কাঁতুরে বলে অভিহিত করেছেন। হয়ত নির্বাচনী সফরের ক্লান্তিজনিত কারণে বাইডেন ভুল করে তার নাতনিকে ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেন। এসময়ে বাইডেন তার আরেক ছেলে হান্টারের মেয়ে ফিনেগানকে নাটালি মনে করে বো বাইডেনের মেয়ে হিসেবে পরিচয় করিয়ে দেন। এবং পরে ভুল বুঝতে পেরে নাটালির সঠিক পরিচয় দেন। ৭৭ বছরের বাইডেন কথা বলার সময় তোতলামিতে ভুগছেন।

[৪] বাইডেন স্ক্রানটনে তার শৈশবের বাড়ির দেয়ালে এক বার্তা লেখেন, ‘ফ্রম দিস হাউস টু দি হোয়াইট হাউস উইথ দি গ্রেস অব গড’।

[৫] একই দিন সকালে বাইডেন এক প্রার্থনা সভায় যোগ দেন। এরপর উইলমিংটনে তার ছেলে বো বাইডেনের সমাধি পরিদর্শনে যান। ইরাক যুদ্ধ থেকে ফেরত আসার পর বো বাইডেন ২০১৫ সালে ব্রেইন ক্যান্সারে মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়