শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ বিরল ব্লু মুনের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব

অনলাইন ডেস্ক: আবারও আকাশে বিরল ব্লু মুন দেখার সুযোগ। আজ শনিবার (৩১ অক্টোবর) মানে আজ রাতের আকাশে দেখা মিলবে ব্লু মুনের। শুনতে বেশ ইন্টারেস্টিং লাগলেও, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। ব্লু মুন কিন্তু পূর্ণিমার চাঁদ ছাড়া আর কিছু নয়। তবে কিছু বিশেষ বৈশিষ্ট্য এর রয়েছে। খবর সিএনএন এর।

জানা গেছে, সাধারণত কোনো মাসে যদি দুবার ফুল মুন অর্থাৎ পূর্ণিমা পড়ে, তবে দ্বিতীয় বা শেষ পূর্ণিমাতে দেখা মিলে ব্লু মুনের। অক্টোবর মাসের প্রথম দিন ছিল পূর্ণিমা। ৩১ অক্টোবর ফের পূর্ণিমা পড়েছে। তাই এই সুযোগ মিলতে চলেছে।

ব্লু মুন সাধারণত কোনো মৌসুমের তৃতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয়। বসন্ত, গ্রীষ্ম, হেমন্ত ও শীতের মৌশুমের তৃতীয় পূর্ণিমা হল ব্লু মুন। নামে নীল চাঁদ হলেও, আদপে তা পুরোপুরি নীল হয় না। তাহলে কেন এটিকে ব্লু মুন বলে ডাকা হয়, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
কথায় বলে ওয়ান্স ইন আ ব্লু মুন। অনেকটা এই শব্দবন্ধগুলো থেকেই নেওয়া ব্লু মুন নামটি। নাসার বিশেষজ্ঞরা বলছেন, ১৮৮৩ সালে ইন্দোনেশিয়ান আগ্নেয়গিরি ক্রাকাতোয়ায় ভয়াবহ উদগীরণ হয়। প্রচুর পরিমাণে কালো ছাই বাতাসে জমা হয়। আকাশ কালো হয়ে যায়।

এর মধ্যে দিয়ে চাঁদের আলো পড়ে গোটা চাঁদটিকে নীল রংয়ের দেখাচ্ছিল। সেখান থেকে ব্লু মুন কনসেপ্টের উৎপত্তি বলে মনে করা হয়। সাধারণত ব্লু মুন মানেই নীল রংয়ের চাঁদ নয়। অনেক সময় মাসে ৩০ দিন থাকলে ব্লু মুন দেখা যায়।

উল্লেখ্য, শেষবার ব্লু মুন দেখা গেছে ২০১৮ সালের ৩১ জানুয়ারি। ফের ২০২০ সালের ৩১ অক্টোবর মিলছে সুযোগ। এই সুযোগ হাতছাড়া হলে, অপেক্ষা করতে হবে ২০২৩ সালের ৩১ অগাস্ট পর্যন্ত। আর যদি আজকের আকাশে এই ব্লু মুন দেখতে চান তাহলে চাঁদের দিকে নজর রাখতে হবে রাত ৮টা ৪৯ মিনিটের দিকে।

  • সর্বশেষ