শিরোনাম
◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ ◈ আমিরাতকে ‘চূর্ণবিচূর্ণ’ করার পরিকল্পনা ইরানের

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ১০:০৫ দুপুর
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ১০:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে নদী ভাঙনের মুখে ৫শ পরিবার

সাদ্দাম হোসেন : [২] জেলার পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে কোষাবন্দর গ্রামের পাঁচ শতাধিক পরিবার।

[৩] সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ভাঙনে কোষাবন্দর গ্রামের পাঁচ শতাধিক পরিবার হুমকির মধ্যে রয়েছে। চলাচলের রাস্তা, গাছপালা, বৈদ্যুতিক খুটিসহ বেশ কিছু বসতভিটা এরই মধ্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে।

[৪] স্থানীয়রা জানান, নদী ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত কেউ কোন কার্যকর পদক্ষেপ নেয়নি। এবারের বন্যায় তিন জনরে বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। নদী ভাঙানের ফলে কেউ মারা গেলে লাশ নিয়ে এলাকাবাসী কবর স্থানে যেতে পারে না। দুই কিঃমিঃ ঘুরে যেতে হয়। তারা আরও বলেন, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরসহ বিভিন্ন স্থানে ঘুরেছি কিন্তু কোন কাজ হয়।

[৫] স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, প্রতি বছরই বর্ষায় নদীর পাড় ভাঙে। এরই মধ্যে ঐএলাকার সাধারণ মানুষের চলাচলের রাস্তা, গাছপালা, কয়েকটা বাড়ি নদীতে মিশে গেছে। বর্তমানে বৃষ্টি হলেই এলাকাবাসী আতঙ্কে থাকে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড, উপজেলা, জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরকে জানানো হয়েছে।

[৬] এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, গত বন্যায় ঐ এলাকায় বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটা বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

[৭] জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উপজেলার কোষাবন্দরসহ টাঙ্গন নদীর তীর রক্ষায় চারটি প্রকল্প প্রস্তুত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়