শিরোনাম
◈ দিনাজপুর সীমান্তে আকাশ থেকে নজর রাখছে বিজিবি, বাড়ানো হয়েছে নিরাপত্তা ◈ ঢাকায় আসছে ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল, আলোচনায় নেই গঙ্গা চুক্তির নবায়ন : দ্য প্রিন্টের প্রতিবেদন ◈ খুলনা থেকে ঢাকাসহ ৬ রুটে বাস চলাচল বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা ◈ রূপপুরের পারমাণবিক বর্জ্য নেবে রাশিয়া, বাংলাদেশকে সামলাতে হবে যেসব ঝুঁকি ◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৬:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক সাংসদ মমতাজ বেগম মারা গেছেন

ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে ঢাকার মেরুল বাড্ডার নিজ বাসভনে ৭৫ বছর বয়সী এই রাজনীতিকের মৃত্যু হয়। নবম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিডিনিউজ২৪

সংরক্ষিত ৪৫ নারী সাংসদ নির্বাচিতসংরক্ষিত ৪৫ নারী সাংসদ নির্বাচিততার মেয়েজামাই মামুনুর রশীদ জানান, শুক্রবার সকাল ৮টায় ঢাকার মেরুল বাড্ডা মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে লাশ নিয়ে আসা হয় জন্মস্থান মুন্সীগঞ্জের গজারিয়ার ইসমানিরচর গ্রামে।

মামুনুর জানান, নিজের প্রতিষ্ঠিত ইসমানির চর উচ্চ বিদ্যালয় মাঠে ২য় নামাজে জানাজা শেষে মরদেহ আনা হয় মুন্সীগঞ্জ জেলা সদরে। মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে তৃতীয় নামাজে জানাজা হয়। এই সময় ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস।

তিনি আরও জানান, পরে মুন্সীগঞ্জ থেকে লাশ নিয়ে যাওয়া হয় ঢাকার বনানীর সামরিক কবরাস্থানে। বাদ আসর সামরিক কবরস্থান সংলগ্ন মসজিদে ৪র্থ নামাজে জানাজা শেষে বড় ছেলে মেজর মাহমুদুল হাসানের কবরের কাছাকাছি স্থানে তাকে চিরনিদ্রয় শায়িত করা হবে।

বিডিআর বিদ্রোহে তার বড় ছেলে মেজর মাহমুদুল হাসান মারা গিয়েছিলেন। আওয়ামী লীগের সংরক্ষিত সাবেক সাংসদ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সাবেক সভাপতি মমতাজ বেগম মুন্সীগঞ্জ শহরের এভিজেএম সরকারি উচ্চ বালিকা বিদ্যায়লের সাবেক প্রধান শিক্ষক। তিনি মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসারের দায়িত্বও পালন করেছিলেন। জেলা শহরের কোটগাঁওয়ের বাসিন্দা মমতাজ এক ছেলে ও দুই মেয়েসহ বহু স্বজন-শুভানুধ্যায়ী রেখে গেছেন।

  • সর্বশেষ