শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রিশ্চিয়ানো রোনালদো কোভিডমুক্ত

স্পোর্টস ডেস্ক : [২] পর্তুগাল ও জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কোভিডমুক্ত হয়েছেন। সেল্ফ আইসোলেশনে থাকা এই ফুটবলারের সবশেষ কভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

[৩] শুক্রবার (৩০ অক্টোবর) জুভেন্টাসের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, রোনালদোর পরীক্ষা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ১৯ দিন পর সে সেরে উঠেছে। তাকে আর আইসোলেশনে কাটাতে হবে না।

[৪] ৩৫ বছর বয়সী রোনালদো গত ১৩ অক্টোবর করোনা পরীক্ষায় পজিটিভ হন। এই সময়ে পর্তুগালের হয়ে একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে লড়াইসহ জুভেন্টাসের হয়ে চারটি ম্যাচে খেলতে পারেননি তিনি। - গোল ডটকম

[৫] রোনালদোকে ছাড়া বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি হেরেছে ইতালিয়ান ক্লাবটি। তবে দ্বিতীয় লেগের আগে স্বস্তি পেলো জুভেন্টাস। ৯ ডিসেম্বর বার্সা-জুভ ফিরতি লেগে মেসি- রোনালদো দ্বৈরথ দেখার পথে আপাতত আর কোনো বাধা থাকল না।- মার্কা/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়