শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাটি খুঁড়ে মানবদেহের কঙ্কালের সন্ধান দিল পাখি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলায় পাখিদের ডাকাডাকিতে একটি পরিত্যক্ত লেবার ভিটি থেকে একটি মানবদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার কাবিলপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের ফতেপুর গ্রামে মেঘনা ব্রিকফিল্ডের একটি পরিত্যক্ত ভিটি থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে রনি নামে এক যুবক পপুলার বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় দেখতে পান একটি ব্রিকফিল্ডের পরিত্যক্ত লেবার ভিটির মধ্যে পাখি মাঠি খুঁড়ে খুব ডাকাডাকি করছে।

রনি তার বাবাকে এ ঘটনা জানালে তিনি গিয়ে দেখতে পান ওখানে শরীরের বিভিন্ন অংশের বেশ কয়েকটি অংশের হাড় পড়ে আছে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

রনি জানান, তাদের সঙ্গে প্রতিবেশি একটি পরিবারের সঙ্গে সম্পত্তির বিরোধ চলছে। গত ৯ সেপ্টেম্বর থেকে তার ভাই মো.ইব্রাহীম নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি জিডি করেছেন তার পরিবার।

রনি দাবি করেন, কঙ্কালের পাশে তার নানির ব্যবহৃত একটি শাড়ি পাওয়া গেছে। তাদের ধারণা, উদ্ধারকৃত কঙ্কালটি তার ভাই ইব্রাহীমের।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, একটি কঙ্কালের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে কঙ্কালটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। যদি কেউ কঙ্কালটি তাদের কোনো লোকের বলে দাবি করে তাহলে ডিএনএ পরীক্ষা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়