শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৩৬ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হালদা নদী পরিদর্শন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী

মোহাম্মদ হোসেন: [২] প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, দীর্ঘ দিনের অবহেলিত হালদা নদীর ঐতিহ্য ফিরে পেতে যাচ্ছেন। তিনি আরও বলেন, হাটহাজারী ও রাউজান উপজেলা প্রশাসনের জোরালো ভুমিকা থাকায় নদী অনেকটা দুষণমুক্ত হয়েছে। দুই উপজেলার বাসিন্দারা বিভিন্ন দিকে উপজেলা প্রশানেকে সহযোগিতা করেছেন এবং পরিশ্রমও করেন। এবারে বেশি ডিম ছেড়েছে মা-মাছ ।

[৩] শুক্রবার (৩০ অক্টোবর) সত্তার হাটহাজারী ও রাউজান উপজেলা প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন। এ সময় তিনি দুই উপজেলা প্রশাসন ও হালদা পাড়ের বাসিন্দারদের পরিশ্রমের প্রশংসা করেন।

[৪] চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফোজ, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির,স্থানীয় মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ও মৎস্যজীবীরা এসময় উপস্থিত ছিলেন। প্রায় ৩০ কিলোমিটার হালদা নদী পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও তাঁর সফর সঙ্গীরা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়