শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলকাতার মোহামেডানে যাওয়ার খবর গুজব: জামাল ভূঁইয়া

স্পোর্টস ডেস্ক : [২] সম্প্রতি ভারতের কিছু সংবাদমাধ্যম জানায়, সাইফ স্পোর্টিং ছেড়ে কলকাতা মোহামোডানে নাম লেখাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু এ ব্যাপারে কিছুই জানেন না তিনি। কলকাতা মোহামেডানে যাওয়ার খবরও গুজব বলে উড়িয়ে দিলেন জামাল।

[৩] শুক্রবার (৩০ অক্টোবর ) জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন জামাল। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তখন দলবদলের প্রসঙ্গ উঠলে বাংলাদেশ দলের অধিনায়ক জানান, কলকাতা মোহামেডান থেকে কোনো প্রস্তাবই পাননি তিনি।

[৪] জামাল বলেন, ‘এসব খবর গুজব। আমি কোনো চুক্তির বিষয়ে জানি না। কোনো চুক্তির প্রস্তাবও আসেনি। কোনো চুক্তির প্রস্তাব পেলে আমিই বলব।’ এন টিভি

[৫] নেপালের বিপক্ষে আগামী ১৩ ও ১৭ নভেম্বর দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিকে সামনে রেখে দলের সঙ্গে যোগ দিয়েছেন জামাল। দীর্ঘ বিরতির পর ম্যাচগুলো দিয়েই আন্তর্জাতিক ফুটবলে ফিরবে বাংলাদেশ। দীর্ঘদিন পর এই ফেরাটা জয় দিয়ে উদযাপনের আশ্বাস দিলেন অধিনায়ক, ‘আমরা আমাদের সর্বোচ্চটুকু দিতে চাই। আশা করি ম্যাচ দুটি জিতব। (এসএ গেমসে নেপালের কাছে হার) ওটা অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ ছিল, এখন এই দুইটা ম্যাচ ভালো করতে হবে। না হলে মানুষ, মিডিয়া বলবে জাতীয় দল পারফরম করতে পারে না।’

[৬] করোনাভাইরাসের কারণে গত মার্চে অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ হয়ে যায়। তখনই ডেনমার্কে ফিরে যান জামাল ভূঁইয়া। সাত মাস পর দেশে ফিরে আবাহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাঁর। তবে দলের অনুশীলনে ফিরে ভালো লাগছে অধিনায়কের, ‘আপাতত ফিটনেস শতভাগ নেই। এক সপ্তাহ বা আরেকটু বেশি সময় লাগবে। অনুশীলনে ফিরে ভালো লাগছে কিন্তু গরম লাগছে। ডেনমার্কে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীত ছিল। ব্যক্তিগত অনুশীলন আর দলীয় অনুশীলন আলাদা। ব্যক্তিগত অনুশীলন রানিং, জিম, ফিটনেস এসব।’ -এনটিভি

  • সর্বশেষ