শিরোনাম
◈ মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা ◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:০৮ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে প্রেগন্যান্সি বাড়ছে ভারত, ব্রাজিলে, কমছে যুক্তরাষ্ট্র, চীন সহ অন্য দেশে

রাশিদুল ইসলাম : [২] লকডাউনে বিশ্বজুড়ে বেড়েছে প্রগন্যান্সি। নর্ডভিপিএন’এর জরিপে দেখা যাচ্ছে দম্পতিরা একে অন্যের সঙ্গে অনেক বেশি কাটানোর সময় পেয়েছেন। ফলে প্রেগন্যান্সি বেড়েছে। নর্ডভিপিএনের জনসংযোগ প্রধান রুবি গঞ্জালেজ জানিয়েছেন,অবশ্যই, মানুষ এই লকডাউনে অনেক বেশি অভ্যস্ত হয়ে উঠেছে। তারা বিশ্বাস করছে মানুষ বড় পরিবার শুরু করার ক্ষমতা রাখে। টাইমস অব ইন্ডিয়া

[৩] প্রেগন্যান্সি ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে এ তথ্য পাওয়া গিয়েছে। গত মার্চে ভারতে প্রেগন্যান্সি ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড করার পরিমাণ ৩২ শতাংশ বেড়েছে। এপ্রিলে তা বেড়েছে ১৫ শতাংশ। সেপ্টেম্বরে এই প্রেগন্যান্সি অ্যাপ ডাউনলোড করার পরিমাণ ২০৮ শতাংশ বেড়েছে। এই অ্যাপ ডাউনলোড করার পরিমাণ সবথেকে বেশি বেড়েছে ভারত ও দক্ষিণ কোরিয়ায়।

[৪] তুরস্ক, লিথুয়ানিয়া, বার্বাডোজ, বুলগেরিয়া, এল সালভাদর, কোস্টারিকা সহ বিভিন্ন দেশে প্রেগন্যান্সি ট্র্যাকিং অ্যাপ ডাউনলোডের পরিমাণ বেড়েছে। গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের সঙ্গে এবছরের একই সময় তুলনা করে এই পরিসংখ্যান মিলেছে।

[৫] এই তালিকায় ৫ নম্বরে রয়েছে ব্রাজিল। দেশটিতে কোভিড সংক্রমণের প্রকোপ বেশি হলেও প্রেগনেন্সি বেড়েছে। অথচ যুক্তরাষ্ট্রে ট্র্যাকিং অ্যাপ ডাউনলোড আগের থেকে ৪০ শতাংশ কমে গিয়েছে। কমেছে চীন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, সুইডেন ও হাঙ্গেরিতেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়