শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:৫৩ সকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২০, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিব আল হাসান বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরছেন কবে?

স্পোর্টস ডেস্ক : [২] নিষিদ্ধ হওয়ার পর গেল বছর নভেম্বরই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দ্রুতই চুক্তিতে ফিরবেন বলে শুক্রবার ( ৩০ অক্টোবর ) জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তার অন্তভুর্ক্তি যেমন ব্রান্ড ভ্যালু বাড়াবে বোর্ডের, সেই সাথে খেলার মাঠেও প্রভাব ফেলবে, বিশ্বাস সাবেক এই অধিনায়কের। তবে নভেম্বরেই নাকি ২০২১ এর চুক্তিতে ফিরবেন তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বোর্ড।

[৩] নির্দিষ্ট মাসিক বেতনে প্রতি বছর বিসিবির সাথে কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হন সেরা ক্রিকেটাররা, কেউ বাদ পড়েন। এই যেমন ২০২০ সালের চুক্তি থেকে বাদ পড়েন সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। সাকিব অবশ্য বাদ পরেছিলেন ১ বছর নিষিদ্ধ হওয়ার পর গেল নভেম্বরই।

[৪] নিষেধাজ্ঞা কাটিয়ে সেই সাকিবের এখন মাঠে ফিরতে বাধা নেই। প্রশ্ন হচ্ছে তিনি কবে আবার সেই চুক্তিতে ফিরবেন?
বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান বলেন, যদিও জাতীয় দলের পরবর্তী খেলা জানুয়ারিতে। তখনই ঘোষণা হবে ২০২১ সালের নতুন চুক্তিও। তাই তো নভেম্বর থেকেই সাকিব চুক্তিতে ফিরবেন নাকি অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। তা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে টিম স্পন্সরের খোঁজে থাকা বিসিবির জন্য সাকিবের ফেরা যে আলাদা ব্রান্ডিং-সেটা বিশ্বাস করে বোর্ড।

[৫] তিনি আরও বলেন, এর আগে এ + ক্যাটাগরিতে চুক্তিতে ছিলেন সাকিব। চুক্তিতে ফিরলে মানতে হবে বিসিবির নিয়ম ও নীতি। যে কারণে গেল বছর একটি টেলিকম কোম্পানির সাথে চুক্তি নিয়ে বিরোধ হয়েছিলো দু’পক্ষের। - যমুনাটিভি

  • সর্বশেষ